দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বাড়ির পুকুরের পানিতে ডুবে দুই সহোদর শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার রুপসা উত্তর ইউনিয়নের কতুবপুর গ্রামের একটি বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ইসমাইল হোসেন (৮) ও রাসেল হোসেন (৬)। তারা ওই গ্রামের বাসিন্দা আবুল বাশারের সন্তান।
স্থানীয়দের বরাতে জানা যায়, প্রতিদিনের মতো মাদ্রাসা থেকে ফিরে দুই শিশু বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। কিছু সময় পর তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির ড্রেজারের পুকুরে তাদের ভাসতে দেখা যায়।
পরবর্তীতে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
ধারণা করা হচ্ছে, খেলাধুলার এক পর্যায়ে সবার অগোচরে পুকুরের কাছে গিয়ে পানিতে পড়ে তারা ডুবে যায়। এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরের দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
জে আই